সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে চাই : অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ
শফিকুল ইসলাম, তালা, সাতক্ষীরা :সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে চাই, তালায় যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিলে উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মফিদুল্লাহ’র সভাপতিত্বে ও মাওঃ কবিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তালা কলারোয়ার নব-নির্বচিত সংসদ অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এসব কথা বলেন।
বৃহস্পতিবার (০৫ মার্চ) বাংলাদেশ জামায়াত ইসলামী তালা উপজেলা শাখা আয়োজনে তালা শিল্পকলা একাডেমি হলরমে এই যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, ইসলাম একটি সিষ্টেমের নাম। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের একটি আদেশ মানলাম, অন্যটি মানলাম না এটা ইসলাম নয়। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে ইসলামি জীবন বিধান ও কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে। ইসলামে যাকাত প্রদান করা বিত্তশালীদের জন্য ফরজ ইবাদত। যাদের উপর যাকাত ফরজ করা হয়েছে তারা যদি আদায় না করে তাহলে কঠোর শাস্তি ভোগ করতে হবে।
তিনি আরোও বলেন, সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করতে হলে জাকাত ভিত্তিক অর্থনিতী চালু করতে হবে। মুসলিম জাহানের নেতা হযরত মুহাম্মদ (সঃ) অসহায়, দরিদ্র মানুষের কল্যানে ও দারিদ্র্য বিমোচনে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেছিলেন। এসময় তিনি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দলীয় কর্মীদের বিত্তশালী কাছ থেকে জাকাত ফেতরা সংগ্রহ করে দরিদ্রদের মাঝে বিতরণের আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ সহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমির আলহাজ্ব আব্দুল মালেক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা কবিরুল ইসলাম, উপজেলা সুরা সদস্য মাসুম বিল্লাহ প্রমুখ।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































